হাজী বিরিয়ানির স্বাদ বাড়াতে গন্ডারের পঁচা মাংস ব্যবহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 17 October 2021

হাজী বিরিয়ানির স্বাদ বাড়াতে গন্ডারের পঁচা মাংস ব্যবহার


সময় ডেস্ট :
স্বাদে অনন্য হওয়ায় রাজধানী ঢাকার পর প্রায় সারাদেশে শাখা খুলেছে হাজী বিরিয়ানি। রহস্যময় স্বাদের জন্য সারাদিন ভোজন রসিকদের দোকানগুলোতে আনাগোনা দেখা যায়। এবার হাজী বিরিয়ানির স্বাদের রহস্য উন্মোচিত হয়েছে। 


নোয়াখালীর সোনাইমুড়ীতে গন্ডারের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস জব্দ করা হয়।


শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।


সোনাইমুড়ী বাজারের বাসিন্দা খলিলুর রহমান বলেন, স্বাদের কারণে অনেক জনপ্রিয়তা অর্জন করে এই হাজী বিরিয়ানি হাউজ। কিন্তু জনপ্রিয়তার আড়ালে এমন ক্ষতিকর পঁচা মাংস বিক্রি করবে তা আমরা ভাবতেও পারিনি। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ভোক্তাদের ঠকাতে পারবে না তারা।


সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও গন্ডারের পঁচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।


অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

Pages