অনলাইনে আইফোন অর্ডার দিয়ে মিলেছে সাবান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 10 October 2021

অনলাইনে আইফোন অর্ডার দিয়ে মিলেছে সাবান


তথ্যপ্রযুক্তি ডেস্ক :
ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে ৫৩ হাজার টাকা মূল্যের একটি আইফোন অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু অর্ডার করা পণ্যটি হাতে পাওয়ার পর তা দেখে হতবাক হয়ে পড়েন তিনি। কারণ প্যাকেটের ভেতর আইফোনের জায়গায় আসলে ছিল পাঁচ টাকা মূল্যের একটি সাবান।


গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন সেল’। বিভিন্ন মডেলের ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট ও অন্য জিনিসে ব্যাপক ছাঁড় চলছে। তবে সব থেকে বেশি আলোচনা হচ্ছে আইফোন নিয়ে।


এই অফারের মধ্যে এমন ভয়াবহ প্রতারণার ঘটনায় ফ্লিপকার্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিমরনপাল সিং নামের ওই গ্রাহক।


প্রতারিত হওয়ার পর ফ্লিপকার্টের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েকদিন বাক-বিতণ্ডার পর ফ্লিপকার্ট নিজেদের দোষ স্বীকার করে নেয়। এর পর সেই ব্যক্তির অর্ডার ক্যানসেল করে রিফান্ড করে দেয়া হয়। এরইমধ্যে সেই গ্রাহক তার টাকা ফেরত পেয়েছেন।


সিমরনপাল সিং বলেন, তিনি ওপেন বক্স ডেলিভারি অপশন নিয়েছিলেন। তাই ডেলিভারি রিসিভ করার পর তিনি ডেলিভারি কনফার্ম করার ওটিপি রিকোয়েস্ট ক্যানসেল করেছিলেন। ফলে ফ্লিপকার্টের কাছে অর্ডার ডেলিভারি পেন্ডিং দেখাচ্ছিল।


No comments:

Post a Comment

Pages