জার্মান রাষ্ট্রদূতের ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই ভক্ষণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 12 September 2021

জার্মান রাষ্ট্রদূতের ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই ভক্ষণ


সময় ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই সাবাড় করেছেন। ঢাকার মিষ্টি দই খেয়ে বেজায় মুগ্ধ তিনি। 


মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।


রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি দইয়ের ছবি টুইটারে পোস্ট করেছেন। যার বাংলায় অনুবাদ করলে হয়, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোন সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি যে সুস্বাদু !!


এর কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাঁড়ির আরেকটি ছবি পোস্ট করেন তিনি। ওই পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ১০ সেকেন্ড পরে।


এর আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।



No comments:

Post a Comment

Pages