প্রধানমন্ত্রীর নির্দেশ এলিভেটেড সার্কুলার রোড নির্মাণের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 7 September 2021

প্রধানমন্ত্রীর নির্দেশ এলিভেটেড সার্কুলার রোড নির্মাণের


সময় ডেস্ক :
রাজধানী ঢাকার চার পাশে এলিভেটেড সার্কুলার রোড (চক্রাকার উড়াল সড়ক) তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 


গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।


‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (দ্বিতীয় পর্যায়, প্রথম সংশোধিত) প্রকল্প অনুমোদনের সময় ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে নির্মাণ করতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।


পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে করতে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ ঢাকার চারপাশে জমি কম। যাতে করে সদরঘাট ও ওয়াইজঘাটের মতো অবস্থা না হয় সেই জন্য ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ নিয়েছেন। যাতে করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।


একনেকে আজ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


No comments:

Post a Comment

Pages