ইউএনওর বাসায় হামলা : আ'লীগ ও ছাত্রলীগসহ গ্রেফতার ১২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 19 August 2021

ইউএনওর বাসায় হামলা : আ'লীগ ও ছাত্রলীগসহ গ্রেফতার ১২


সময় ডেস্ক :
অতর্কিতভাবে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী পুলিশ। অপরটির বাদী ইউএনও নিজে।


বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।


মামলায় নামধারী ৪০ জন এবং অজ্ঞাতনামা কয়েকশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।


মামলায় সরকারি কাজে বাধা দান, পুলিশ সদস্যদের ওপর হামলা, সড়কে যানবাহন চলাচলে বাধাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।


জানা যায়, মামলায় যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনও’র বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এসময় আনসার ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। 


No comments:

Post a Comment

Pages