সিলেটে র‍্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ১২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 23 August 2021

সিলেটে র‍্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ১২


প্রেস-বিজ্ঞপ্তি :
সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর পৃথক অভিযানে ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার ও রোববার বিভিন্ন সময়ে এ অভিযান চালানো হয় বলে সোমবার (২৩ আগস্ট) জানায় র‍্যাব। সে সময় এদের কাছ থেকে ৩৩ বোতল বিদেশি মদ ও ৩৫৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। 



সিলেটঃ শনিবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি দল সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগান এলাকার উত্তর লাইন গ্রামে অভিযান চালিয়ে মো. জবুল নূর (৫৫) ও রুহেল আহমদ (২৭), মো. বাবুল (৫০) ও মো. সোহাগ মিয়া (২৭) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করে র‍্যাব। একই দিন রাত ১০টার দিকে র‍্যাব-৯ এর একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকার শাওতালপাড়া গ্রামে অভিযান চালিয়ে রুহেল আহমদ (৩১) ও মো. বদরুল ইসলাম (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এদিকে, রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-৯ এর একটি দল সিলেট এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকার পাক্কালাইন গ্রামে অভিযান চালিয়ে মো. সুরুজ মিয়া (৪৫), মো. ফয়জুল হক (২৬) ও মো. সাদেক (২৪) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে র‍্যাব। 



হবিগঞ্জঃ শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-৯ এর একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাঠলাইন গ্রামে অভিযান চালিয়ে ১৭০ লিটার দেশি মদসহ পেশাদার মাদকব্যবসায়ী সঞ্জয় তেলেঙ্গা (২৭)-কে গ্রেফতার করে।


মৌলভীবাজারঃ রবিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে র‍্যাব-৯ এর একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সদর ইউনিয়নের মেসার্স নাহার ট্রেডিং নামক পেট্টল পাম্পের সামনে থেকে ৫৫ লিটার দেশীয় মদসহ মো. এনামুল হক (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

একই দিন দুপুর দেড়টার দিকে র‍্যাব-৯ এর একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোড থেকে ৫০ লিটার দেশি মদসহ বুল্লু রিকাশন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর আগের দিন শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯ এর একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ধলুছড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।

No comments:

Post a Comment

Pages