প্রেস-বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিদেশী রিভলবারসহ পেশাদার এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটকব্যাক্তি উপজেলার বড়ইকান্দি কাজিরখলা এলাকার মৃত চুনু মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৪)।
রোববার (২৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি সোমেন মজুমদার।
র্যাব-৯ জানায়, রোববার বিকাল পৌনে পাঁচটায় লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯), মেজর মো. মাহফুজ এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাকে দক্ষিণ সুমরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান।


No comments:
Post a Comment