বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 9 June 2021

বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১৭ জনের মৃত্যু


বহির্বিশ্ব ডেস্ক :
যাত্রীবাহী মিনিবাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন।


মঙ্গলবার রাতে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে ওই দুর্ঘটনা ঘটে।


আহতদের প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লালা রাজপথ রাই হাসপাতালে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


কানপুরের আইজি মোহিত আগরওয়াল বলেন, সাচেন্দির কাছে কিসাননগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দুটি গাড়িই উল্টে যায়। বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল এবং টেম্পোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা।


দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতের পরিবার পিছু ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।


No comments:

Post a Comment

Pages