পরকীয়া প্রেমের বলি আইনজীবীর লাশ কবর থেকে উত্তোলন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 June 2021

পরকীয়া প্রেমের বলি আইনজীবীর লাশ কবর থেকে উত্তোলন


সময় ডেস্ক :
পরকীয়া প্রেমের বলি হয়ে অকালে মৃত্যুবরণ করেণ সিলেট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেনে। ১৫দিন পর সদর উপজেলার শিবের বাজারের দীঘিরপাড় গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে প্রশাসন। 


বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।


দুপুরে আনোয়ার হোসেনের লাশ উত্তোলনে পর পুলিশ অ্যাম্বুলেন্স যোগে আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।


তিনি বলেন, আদালতের নির্দেশে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পুনরায় মাটি দেয়া হবে।



প্রসঙ্গত, মামলার সূত্রে জানা যায় গত ১ মে শিপা বেগম তার শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে স্বামী আনোয়ার হোসেনের মারা যাওয়ার খবর দিলে স্বাভাবিক মৃত্যু ভেবে ওই দিন রাতেই আনোয়ারের লাশ দাফন করা হয়। এর ১০ দিন পর কাওকে না জানিয়ে শিপা বেগম প্রধান আসামি শাহজাহানকে বিয়ে করেন এবং নিহতের পরিবারের সাথে সব যোগাযোগ বন্ধ করেন।


পরে শিপার আচরণে সন্দেহ গাড় হলে আনোয়ারের ভাই মনোয়ার হোসেন হত্যা মামলা করেন। মামলায় স্ত্রী শিপা বেগম ছাড়াও আনোয়ারের শাশুড়ি রেশনা বেগম, শিপা বেগমের বর্তমান স্বামী শাহজাহান চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার শিপা বেগম পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।


পরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এমএম-২ দ্বিতীয় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পরকীয়া প্রেমে অন্ধ হয়ে নিজ স্বামীকে হত্যার কথা স্বীকার করে খুনের বর্ণনা দেন শিপা বেগম।


No comments:

Post a Comment

Pages