পরীমণিকে নিয়ে সকারের বিরুদ্ধে ফখরুলের বেফাঁস মন্তব্য - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 June 2021

পরীমণিকে নিয়ে সকারের বিরুদ্ধে ফখরুলের বেফাঁস মন্তব্য


সময় ডেস্ক :
ঢাকা বোট ক্লাবের নির্বাহি সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে নায়িকা পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার ইস্যু নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি নিয়ে যখন কথা হচ্ছে তখন সরকারই ইচ্ছা করে পরীমণি ইস্যুকে সামনে এনেছে। এটা সরকারের প্রতারণা বলেও তিনি মন্তব্য করেন।


বুধবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


এই সময় নায়িকা পরীমনিকে চিনেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, হু ইজ পরীমনি?


তিনি বলেন, ইস্যুটা হচ্ছে পরীমনি। সরকারের আবার সেই ডাইভারশন, আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া। প্রতি মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, মিথ্যাচার করা -এটাই হচ্ছে তাদের (ক্ষমতাসীন দল) মূল কাজ। তারা মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে ভুলপথে নিয়ে যাবে।


বিএনপি মহাসচিব বলেন, এখন যখন দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য, তার মুক্তি নিয়ে কথা উঠছে, যখন দেশের গণতন্ত্র নিয়ে কথা উঠছে, যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা নিয়ে কথা উঠছে, তখন আবার একটা এদের (পরীমনি) নিয়ে ডাইভারশন করা হচ্ছে।


পরীমনি ইস্যুতে তিনি বলেন, আপনারা মামলা করলেন ধর্ষণ এবং হত্যার চেষ্টা। আর তাকে (আসামি নাসির উদ্দিন) যখন নিয়ে যাচ্ছেন রিমান্ডে কী জন্য যে, তার কাছে মাদক পাওয়া গেছে। যেখান থেকে তাকে অ্যারেস্ট করেছে সেই বাড়িটিও তার নয়, এটা আরেক জনের বাসা। আমার কাছে এসব বোধগম্য নয়। আমি বুঝিনি, সত্যি বলছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা।



No comments:

Post a Comment

Pages