এর আগে সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে শনিবার (২৬ জুন) পদত্যাগ করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনায় সামাজিক দূরত্ব না মেনে সহকর্মীকে চুমু খান তিনি। আর এ দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই পদত্যাগে বাধ্য হয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ অবস্থায় কপাল খুলেছে সাজিদ জাভিদের। হ্যানককের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়। এক টুইট বার্তায় তিনি জানান, ‘এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছেন। আশা করি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারবো। মন্ত্রীসভায় অংশ নিয়ে দেশের সেবা করে যাবো’।
গত বছর মন্ত্রিসভায় রদবদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ অর্থমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়ান। এখন হ্যানকের পদত্যাগে আবারও সুযোগ পাচ্ছেন তিনি।


No comments:
Post a Comment