নিজস্ব সংবাদদাতা : রাজধানী ঢাকার মগবাজারের অয়্যারলেস এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে।
রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। ওই বিস্ফোরণে আমরা ঘটনাস্থল থেকে মোট ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।


No comments:
Post a Comment