সময় ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ এক মাকে গলাকেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর পিতা আয়ুব আলী বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (১৭ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ আটক না হলেও ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রধান সন্দেহভাজন নিহত নারীর স্বামীর আহত অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত : বুধবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে এক পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ ও স্বজনদের সাথে বিরোধের বিষয়টিকে প্রাধান্য দিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।

No comments:
Post a Comment