সিলেট-৩ উপনির্বাচন : ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, অবৈধ ২জনের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 17 June 2021

সিলেট-৩ উপনির্বাচন : ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, অবৈধ ২জনের


সময় ডেস্ক :
সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৪জনের মনোনয়নপত্র বৈধ ও ২জনের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে রিটার্নিং কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী, জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয়।


ওপরদিকে শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমার প্রার্থীতা বাতিল করা হয়। তবে তারা প্রার্থীতার জন্য আপিল করতে পারবেন বলে জানিয়েছেন এ রিটারর্নিং কর্মকর্তা।


তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


গত মঙ্গলবার (১৫ জুন) সিলেট-৩ আসনে উপনির্বাচনে একজন নারীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।


প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যান। এরপর গত ১১ মার্চ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করে।


সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী, উক্ত শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। আগামী ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোটারের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন নারী ভোটার রয়েছে।


No comments:

Post a Comment

Pages