মসজিদে নিয়মিত নামাজ পড়ে সাইকেল পেল ৪০ কিশোর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 16 May 2021

মসজিদে নিয়মিত নামাজ পড়ে সাইকেল পেল ৪০ কিশোর


জীবন ও ধর্ম ডেস্ক :
মসজিদে জামাতের সাথে একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ৪০ শিশু কিশোর। 


রোববার (১৬ মে) বিকেলে ভোলার চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের করিমজান মহিলা মাদরাসা মাঠে এ বাইসাইকেল বিতরণ করা হয়। 


এলাকার শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেন চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক রতন। তার এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোর নামাজ আদায় শুরু করে। 


টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন এমন ৪০ জন শিশু কিশোরের হাতে এ পুরস্কার তুলে দেন ব্যবসায়ী ওবায়দুল হক রতন। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। 


এ বিষয়ে রতন মিয়া বলেন, ঘোষণার পর থেকে প্রায় শতাধিক শিশু কিশোর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। প্রতি ওয়াক্তে তাদের হিসেব রাখা হয়। যাচাই বাছাই শেষে ২ রাউন্ডে মোট ৪০ জন শিশু কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়। 



No comments:

Post a Comment

Pages