সিলেটে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 16 May 2021

সিলেটে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার লাালবাজারের তমাইল নামক স্থানে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।

রোববার (১৬ মে) বেলা দেড়টারকে দিকে ঢাকাগামী একটি বাস (সিলেট-জ-১১-০৬৮২) ও সিলেটগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- গ-১৫-৩৮২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলে গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও হাসপাতালে নেয়ার পথে  দুই বছরের ছেলে রূপক রায় মারা যান।

এছাড়া এই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  হতাহতদের সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

 

No comments:

Post a Comment

Pages