মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 17 May 2021

মোটরসাইকেল-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু


সময় ডেস্ক :
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বন্ধু।


সোমবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার জয়বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন নড়াইল জেলার সদর উপজেলার নজরুল ইসলামের ছেলে তুর্য (২৩), তার বন্ধু রাউফু (২৫)।


নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, নড়াইল সদর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু পদ্মা সেতু দেখার জন্য যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


এতে মোটরসাইকেল আরোহী তুর্য ও রাউফু ঘটনাস্থালেই মারা যান। অপর বন্ধু সান গুরুতর আহত হন। সানকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

Pages