প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমার সমাজ সেবামূলক সংগঠন মোল্লার গাঁও ফ্রেন্ডস ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে মোল্লার গাঁও ইউনিয়নের দুস্থ ও আসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বুধবার (১২ মে) মোল্লার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ নাজিরুল আলম সুমন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাহাত এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মকসুদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মকসুদ আহমদ বলেন, সামাজিক সংগঠনগুলো যদি তাদের নিজ নিজ এলাকার গরীব অসহায়দের পাসে দাঁড়ায় তাহলে মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব। তরুণদের সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসতে তিনি আহবান জানান।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান নাঈম, মোঃ কামরুল ইসলাম রাসেল, জাহেদুর রহমান নাজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মারওয়ান আহমদ, আশরাফুল আলম সায়মন, রুমেল আহমদ, অর্থ সম্পাদক, মোঃ জাহের আহমদ।
উপস্থিত ছিলেন, আব্দুর রহিম সেবুল আহমদ লিটন সরকার, হামিম পলাশ, আরাফাত ররহমান, আহমদ, তানজিল, ফারহান, আদিয়াত আহমদ রাফি, সাব্বির আহমদ, তওসিফ আলম (আলভি), হুমায়ুন, সোহান, লাবিব, সানী প্রমুখ।

No comments:
Post a Comment