বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 13 May 2021

বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে


সময় ডেস্ক :
চলমান লকডাউন ‘কঠোর বিধিনিষেধ’ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সেইসঙ্গে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে।


বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।


করোনা রোধে সরকারের ঘোষিত চলমান লকডাউন ১৬ মে শেষ হচ্ছে। তবে সরকারের বিধিনিষেধ অমান্য করে ঈদে বাড়ি  ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় ১৬ মে থেকে আরেক দফা লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।


গত মঙ্গলবার (১১ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


No comments:

Post a Comment

Pages