দক্ষিণ সুরমায় যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার ৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 March 2021

দক্ষিণ সুরমায় যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

ছবি : প্রতীকী 

জ্যেষ্ঠ প্রতিবেদক : 
সিলেটের দক্ষিণ সুরমায় ২২ বছরের এক যুবতীকে হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডীপুল যাওয়ার পথে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। 

বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় (১৯ মার্চ) শুক্রবার ধর্ষণে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, ওসমানীনগর থানার ঘোষগাঁও এর মর্তুজা খাঁনের ছেলে সুরমান খাঁন (৩০), হবিগঞ্জের মাধবপুর মনতলার দুর্লভপুরের আরজু মিয়ার ছেলে বর্তমানে ওসমানীনগর থানার করুয়ার বাসিন্দা  (৭নং দয়ামীর ইউনিয়ন অফিসের পিছনে) সোহেল মিয়া (২৮), ওসমানীনগর থানার ৭নং দয়ামীর ইউপির ১নং ওয়ার্ডের কাপন খালপাড় গ্রামের মৃত আমজাদ খাঁনের ছেলে জামাল খাঁন (৩৫) ও একই থানার ৭নং দয়ামীর ইউপির ৭নং ওয়ার্ডের করুয়া (জায়গিরদারপাড়া) এলাকার আফতাব মিয়ার ছেলে সাইফুর রহমান বাবুল (২৩)।


দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, হুমায়ুন রশিদ চত্বর হইতে গত ১৯/০২/২০২১ইং সন্ধ্যা অনুমান ০৬:১০ ঘটিকার সময় ভিকটিমকে ধর্ষণকারীরা সুকৌশলে চন্ডীপুলে যাওয়ার কথা বলে সিএনজি গাড়ীতে তুলে নেয়। এরপর নরপশুরুপী ধর্ষণকারী আসামীরা চন্ডীপুলে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণ করে।

পরবর্তীতে আসামীরা ভিকটিমকে ওসমানীনগর থানাধীন চন্ডীত্তীয়র গ্রামের পার্শ্ববর্তী রুনি হাওড় নামক স্থানে খালি জমিনে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে বলে তদন্তকালে প্রকাশ পায়। এবং ভিকটিমকে আসামীরা সিএনজিতে করে লালাবাজারে নামিয়ে দেয়। সে সময় তার ফোন ও ভ্যানেটি ব্যাগ ফেরত দেয় এবং ৬০ টাকা গাড়ী ভাড়া দেয়। 

পরে ওই যুবতী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯, তাং-২০/০২/২০২১খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৭/৯(৩) রুজু করা হয়।    

দক্ষিণ সুরমা থানা পুলিশ ক্লুলেস গণধষর্ণ মামলাটি তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।  

আসামীদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত (২য়) তুলা হয়। আসামীরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানান মো: মনিরুল ইসলাম।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনায় ছিলেন ওসি তদন্ত আবুল কাশেম মজুমদার, এসআই কল্লোল গোস্বামী, শিপলু চৌধুরী, যতন চন্দ্র পাল, রাজীব কুমার রায়, লিটন চন্দ্র দত্ত, সৈয়দ সাফি মাহমুদ রাসেলসহ সংগীয় ফোর্স।

No comments:

Post a Comment

Pages