ব্যারিস্টার মওদুদ মা-বাবার কবরের পাশে শায়িত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 March 2021

ব্যারিস্টার মওদুদ মা-বাবার কবরের পাশে শায়িত


সময় ডেস্ক :
বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ তার মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন। 


শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ৬ষ্ঠ জানাজা শেষে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


দুপুরে মওদুদ আহমদের জানাজায় অংশ নিতে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ও বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন। বিকাল তিনটায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় কবিরহাট সরকারি কলেজ মাঠ। সেখানে তার তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপরে অ্যাম্বুলেন্সে করে মওদুদ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় সরকারি মুজিব কলেজ মাঠে। সেখানে জানাজা শেষে নিজ বাড়িতে ৬ষ্ঠ জানাজা শেষে সমাহিত করা হয়।

 

তার আগে সিঙ্গাপুরে একটি জানাজা ও ঢাকায় দুটি জানাজা শেষে শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে নেয়া হয় মওদুদ আহমদের মরদেহ।


জানাজায় অংশ নেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।


অপরদিকে সরকারী মুজিব কলেজ মাঠে জানাজায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নাল আবদিন ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনসহ দলীয় নেতাকর্মীও সর্বস্তরের জনগণ।


এ সময় মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ।


মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, ‘ঢাকার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ কবিরহাট উপজেলায় নিয়ে আসা হয়। বাদ জুম্মা কবিরহাট সরকারি কলেজ মাঠ, বিকেল সাড়ে ৪ টায় বসুরহাট সরকারি কলেজ মাঠ, ৬ টা ১০ মিনিটে মানিকপুরের নিজ বাড়ির দরজায় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।


উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মরদেহ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়।



No comments:

Post a Comment

Pages