নিজস্ব সংবাদদাতা : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ র্যালি বের করা হয়।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় র্যালিটি ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ নেতা তাওহিদ হাসানের নেতৃত্ব ও সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা সবুজ মিয়ার পরিচালনায় আনন্দ র্যালী শেষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের রুবেল মিয়া, শুভ, নয়ন মিয়া, খাইরুল, মিনহাজ, নাইম, অনয় বিশ্বাস, সাক্কাত, জুলফিকার, রাজিব, তানভির, অনিক, আরিফ হুসেন, প্রেসেনজিত, তাজনুর, আকাশ, আবু বক্কর, গোলাম রাব্বি, মৃদুল আহমেদ, মিরাজ আহমেদ, রাজন দেবনাথ, রাতুল, শাকিল আহমেদ, মোহাম্মদ সাগর, মোবারক আহমেদ, নাইম আহমেদ, জহিরুল ইসলাম, আলামিন হুসাইন, আবীর, সেতু প্রমুখ।


No comments:
Post a Comment