সিলেটে সহযোগীসহ ডাকাত সর্দার আব্দুল হক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 9 February 2021

সিলেটে সহযোগীসহ ডাকাত সর্দার আব্দুল হক গ্রেফতার


প্রেস-বিজ্ঞপ্তি :
সিলেট আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল হককে সহযোগীসহ গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।


মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকার একটি আবাসকি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


জেলা পুলিশের মিডিয়া শাখা জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতি কালে জেলা পুলিশ ডাকাত সর্দার শিপন হাজারিকে আটক করে। সে সময় তার কাছ থেকে ২টি দেশিয় তৈরি পাইপগান, ১টি গ্রিল কাটার ও ৯ রাউন্ড গুলি জব্দ করে।


এ বিষয়ে ১৬ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের পূর্বক শিপনের সহযোগী ডাকাতদের গ্রেপ্তার করতে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোন বিশেষ গোয়েন্দা নজরদারি রাখে। পাশাপাশি বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারনামীয় পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল হক (৪৪) ও তার সহযোগী শফিউর রহমান আজিজ (৩৬)-কে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় সিলেট জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার তেজগাঁও থানার ফার্মগেইটস্থ হোটেল গ্রিন প্যালেস ইন্টারন্যাশনাল থেকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত ডাকাত আব্দুল হক সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুরান নোয়াকোট গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও আজিজ সিলেটের দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত তুরু মিয়ার ছেলে।


গ্রেপ্তারকৃত ডাকাতরা প্রায় ১০ বছর ধরে ডাকাতির সঙ্গে জড়িত। এর মধ্যে আব্দুল হক আন্ত:বিভাগীয় ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা আদালতে বিচার ও তদন্তাধীন।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ জোন) অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে ডাকাতদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


No comments:

Post a Comment

Pages