প্রেস-বিজ্ঞপ্তি : সিলেট সিটিকর্পোরেশনের ১১নং ওয়ার্ড যুবদলের নবগঠিত আহবায়ক খালেদ আহমদ ও যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম টুটুলসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা হলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির অাহমদ, মহানগর বিএনপি নেতা এডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, নাজমুল হোসেন রিপন, মহানগর যুবদলের অাহবায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলিম খান মাসুদ, লন্ডন সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজিব, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সঞ্জয় দাস, বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
যোগ্য ও ত্যাগীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, মহানগর যুবদলের সদস্য সচিব নেওয়াজ বক্ত তারেক এর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নির্দেশনায় ১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সমন্বয়ে ১১নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছত্রদল, সেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদী। দলের সকল কার্যক্রমে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

No comments:
Post a Comment