সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আকটকৃতরা হলেন, পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলার রবিদাস বাড়ির মৃত রঘুনাথের মেয়ে ও কানাই রবিদাসের স্ত্রী মিনা রাণী দাস (৩৬), মৃত বিদেশী রবিদাসের ছেলে সোনাই রবিদাস (৩৫)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে থানা সূত্র জানায়, শনিবার রাত ১১টায় গ্রেফতারকৃতদের বাড়িতে অবৈধ চোলাই মদ বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ৬৯ লিটার চোলাই মদ উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়। মামলা নং-২৯।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, এএসআই সুবীর দেবসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে।
মাদক উদ্ধার ও দুই ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

No comments:
Post a Comment