সিলেটে গ্রাম্য ডাক্তার খুন, আটক ৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 1 February 2021

সিলেটে গ্রাম্য ডাক্তার খুন, আটক ৪


সময় ডেস্ক :
সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে আবাসিক হোটেল মোহাম্মদীয়ার সামন থেকে গ্রাম ডাক্তার রেজাউল করিম হায়াতের (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ থানার উত্তর রাজনগর কালাছাদক এলাকার চেরাগ আলীর পুত্র। ওই গ্রাম্য ডাক্তারকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মৃতদেহ উদ্ধারের পর সন্দেহভাজন ৪ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)।


সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় মোহাম্মদীয়া হোটেলের এক কর্মচারী লাশটি হোটেলের পেছনের দরজার সামনে পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।


চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানিয়েছেন, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা।




No comments:

Post a Comment

Pages