প্রেস-বিজ্ঞপ্তি : জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জমিরুল হকের পক্ষ থেকে ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণের কার্যক্ষম ৫ দিন ব্যাপি চলমান থাকবে বলে জানা গেছে।
সোমবার (০১ ফেব্রুয়ারি) ৫নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দাল মিয়া।
এতে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল হাকিম, শামীম আহমদ, মশাহিদ মিয়া, আব্দুল মমিন, জনাব আলী, পরতাব আলী, মতিন আলী, মিরজান আলী, আজিজুর খান, সৈয়দ আমিনুল হক, সুমন খান।
অপরদিক, ৬নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান ও শেরওয়ান আহমদ। এতে উপস্থিত ছিলেন সামাদ মিয়া, শানুর মিয়া, সুয়েল মিয়া, চান মিয়া, মতিন আলী, মিরজান আলী, আজিজুর খান, সুমন খান ও রতন মিয়া।

No comments:
Post a Comment