বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ছাত্রদল কর্মীদের অনশন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 January 2021

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ছাত্রদল কর্মীদের অনশন


সময় ডেস্ক :
সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে দুই ঘণ্টা প্রতীকী অনশন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা।


শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই অনশন অনুষ্ঠিত হয়।


জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী নেতৃবৃন্দের ব্যানারে এই অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ পদ প্রত্যাশী প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এসময় পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের পর এক থেকে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বর্তমান কমিটির দুই বছর মেয়াদের মধ্যে ১৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এজন্য আজ আমরা অনশনে বসেছি।

 

পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনার কারণে কমিটি গঠনের কার্যক্রম পিছিয়ে গিয়েছিল। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। এজন্য আমরা ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে কাজ করছি। এরপর কেন্দ্রীয় কমিটি দেয়া হবে।


অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল, শেখ ফয়সাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মো. সোহেল, আতাউর রহমান বুলেট, মোহাম্মদ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।


২০১৯ সালে ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল।


পরে প্রায় তিন মাস পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হলেও এখন পর্যন্ত সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি দেয়নি।


No comments:

Post a Comment

Pages