প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে তার দেওয়া তথ্য মতে সোমবার (৪ জানুয়ারি) রাত পৌণে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন নাজির বাজার এলাকার মেসার্স ড্রাগ লাইন ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর পরিত্যাক্ত অবস্থায় চোরাই যাওয়া পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে তা এয়ারপোর্ট থানা জব্দ করা হয়।
তার আগে গত রোববার (০৩ জানুয়ারি) চোর কয়েস আহমদ তালুকদারকে গ্রেপ্তার করে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। সে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার মুহিদ আলী পুত্র।
জানা যায়, গত ২ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে নিজ বাসা থেকে মো. মুজমিল মিয়া পালসার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তিনি এয়ারপোর্ট থানার বড়শলা রফিক মিয়ার বাসার ভাড়াটে। মোটরসাইকেল (রেজিঃ নং-সিলেট-ল-১১-৮৬১০) চুরি হওয়ার পর তিনি এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত করেন এসআই মো. খোরশেদ আলম। তিনি ঘটনার আশপাশে সিসি ক্যামেরা দেখে চোর সনাক্ত করে ৩ জানুয়ারি গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর চোর কয়েস আহমদ তালুকদারকে আদালতে সোপর্দ করে পুুিলশ রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে কয়েস আহমদ তালুকদারের

No comments:
Post a Comment