শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 5 January 2021

শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


সময় ডেস্ক :
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।


মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত ফরিদ মিয়া (২৫) শায়েস্তাগঞ্জ উপজেলার ভাটি বাঙ্গাল গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি কাতার প্রবাসী বলে জানায় পুলিশ।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির জানান, মাসখানেক আগে ফরিদ মিয়া কাতার থেকে ছুটিতে দেশে আসেন। মঙ্গলবার মোটরসাইকেলযোগে দেওন্দি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। মহাসড়ক ক্রসিংয়ের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুত্বর আহত হন।


স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটরার পর মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages