বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 5 January 2021

বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের খাসার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে ডাকাতদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানায়, বিয়ানীবাজারে বড় ধরনের ডাকাতির জন্য ডাকারা প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদ যায় পুলিশের কাছে। সিলেট পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার (সার্কেল) এর পরামর্শে থানা পুলিশ গতিবিধি লক্ষ্য রাখা হয়।


গত তিনদিন পর প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ৮টার দিকে খাসা এলাকায় ওৎপেতে থেকে বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাতদের বহনকারি মাইক্রোবাসের গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিন ডাকাত সদস্যকে আটক করে থানা নিয়ে যায়। সে সময় ডাকাতদের কাছে থেকে দু'টি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, ৩টি রাম দা, অত্যাধনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।


ডাকাত আটক ও অস্ত্রসহ ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ চক্রের আরও সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালছে। প্রেস ব্রিফিং করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


No comments:

Post a Comment

Pages