জীবন ও ধর্ম ডেস্ক : সূর্যোদয়ের দেশ জাপানে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা দিন দিন বাড়েছে। গত এক দশকে দেশটির মুসলিম জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের চেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশটিতে মসজিদের সংখ্যাও বেড়ে গেছে কয়েকগুণ।
ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের তানাদা হিরোফুমির বরাত দিয়ে দ্য ইকোনোমিস্ট জানিয়েছে, গত ১০ বছরে জাপানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ২০১০ সালের এক পরিসংখ্যানে বলা হয়েছে, জাপানে ১ লাখ ১০ হাজার মুসলিম ছিল। তবে ২০১৯ সালের শেষ নাগাদ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ লাখ।
পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে জাপানে সবচেয়ে দ্রুত গতিতে বিস্তার লাভ করছে ইসলাম। পরিসংখ্যানে বলা হচ্ছে যে, গত ১০ বছরে ৫০ হাজার জাপানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর বাকিরা জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী।
জাপানে ১১০টির বেশি মসজিদ রয়েছে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ও বিপ্পু মুসলিম সংগঠনের নেতা মোহাম্মদ তাহির আব্বাস মুসলমানদের এ পরিবর্তনে স্বাগত জানিয়েছেন। তিনি ২০০১ সালে পাকিস্তান থেকে স্নাতকের শিক্ষার্থী হিসেবে দেশটিতে পড়তে আসেন, ওই সময়ে দেশটিতে মাত্র ২৪টি মসজিদ ছিল। সে সময় কিউশুতে কোনো মসজিদ ছিল না বলেও তিনি জানান।

No comments:
Post a Comment