৮ দিনের রিমান্ডে স্বামীসহ সেই গৃহকর্মী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 22 January 2021

৮ দিনের রিমান্ডে স্বামীসহ সেই গৃহকর্মী


সময় ডেস্ক :
রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় করা মামলায় রেখা আক্তার নামের সেই গৃহকর্মী ও তার স্বামী ফরহাদ এরশাদকে ৮ দিনের রিমান্ডের আদেশ  দিয়েছেন আদালত। 


শুক্রবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 


এর আগে গৃহকর্মী রেখা ও তার স্বামী এরশাদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান থানার এসআই রেজাউল করিম আসামিদের দশদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। 

 

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না।


এদিকে গত মঙ্গলবার রাতে শাহজানপুর থানায় একটি মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত গৃহকর্মী রেখাকে ধরতে অভিযান করে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কাশীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গৃহকর্মীর স্বামী এরশাদকে রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকেও গ্রেফতার করা হয়।


পুরোটা সময় বিবস্ত্র বৃদ্ধা, নিজের হাতেই রক্ত থামাতে মাথায় বাঁধেন কাপড়। সব হাতানোর পর কক্ষে তালা দেয় রেখা। তারপর খুলে আনে টিভি। জোগাড় করে ব্যাগ। সবকিছু গুছিয়ে ফাকা বাসায় আহত বৃদ্ধাকে ফেলে বেরিয়ে যায় ভয়ংকর এই গৃহকর্মী।


জানা যায়, নির্যাতিত বৃদ্ধার সেবাযত্ন করার জন্য এক বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে গৃহকর্মীকে বাসায় কাজে রাখা হয়। এর আগে ভাড়াটিয়া হিসেবে গৃহকর্মী তাদের বাসায় এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয়।


No comments:

Post a Comment

Pages