স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 January 2021

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড


সময় ডেস্ক :
রাজধানীর কাকরাইলে তিন বছর আগে মা-ছেলে খুনের ঘটনায় নিহত নারীর স্বামীসহ তিনজনের ফাঁসির রায় হয়েছে।


রবিবার (১৭ জানুয়ারি) আসামিদের উপস্থিতিতে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও শ্যালক আল-আমিন ওরফে জনি।


সর্বোচ্চ সাজার পাশাপাশি তিন আসামির সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।


২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে (১৯) গলা কেটে হত্যা করা হয়।


এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানিয়েছেন, মামলার বাদী আশরাফ আলী এই রয়ে সন্তোষ প্রকাশ করেছেন।


No comments:

Post a Comment

Pages