ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 January 2021

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত


খেলাধুলা ডেস্ক :
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।


নিহত কিশোরে নাম সাঞ্জু মিয়া (১৫)। সে একই এলাকার বাসিন্দা।


এদিকে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা একই এলাকার রুবেল (১৫) ও রবি (১৬)।


বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, শনিবার রাতে কেরানীগঞ্জের কালিন্দীতে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাঞ্জু মিয়াসহ ছয়জন। 


তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক সাঞ্জু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। 


নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages