একসাথে ৩ হাজার মানুষের রান্না হয় দেশের সর্ববৃহৎ কড়াইয়ে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 January 2021

একসাথে ৩ হাজার মানুষের রান্না হয় দেশের সর্ববৃহৎ কড়াইয়ে


লাইফ স্টাইল ডেস্ক :
এক পাতে তিনহাজার মানুষের রান্না। বিশাল এই আয়োজন সম্পন্ন করতে তৈরি করা হয়েছে ৮.৬ ফিট ব্যাসার্ধ এবং ২ ফিট গভীরতার কড়াই। দৈত্য আকৃতির এই কড়াইয়ের ওজন এক টন। ঢাকার কেরানীগঞ্জের বিদ্যানন্দন ফাউন্ডেশনের মেগা কিচেনে চলছে এই কর্মযজ্ঞ। দিনে ১০ হাজার মানুষের জন্য রান্নার লক্ষ্যেই এতো বড় কড়াই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


বিদ্যানন্দের কর্মীরা এবার গড়লেন নতুন এক ইতিহাস। এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এক টাকায় একবেলার ভরপেট খাওয়া যায় এমন খাবারের ব্যবস্থা করতেন। এখনো সেই কাজের জন্যই এই কড়াইয়ের প্রয়োজন। দিনে দিনে তাদের লোক সংখ্যা বাড়তে থাকে। দিনে হাজার হাজার মানুষের জন্য রান্না করতে অনেকগুলো হাঁড়িপাতিল প্রয়োজন হত। এজন্য দরকার পরত অনেক কর্মী আর খরচ হত জ্বালানি।


বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ

সেই খরচ কমাতে আর খাবারের স্বাদ একরকম রাখতেই এই কর্মযজ্ঞ তাদের। একসঙ্গে প্রায় দুই হাজার মানুষের জন্য খাবার রান্না করা যাবে এই কড়াইতে। এতে করে কর্মীদের পরিশ্রম যেমন কমবে সেই সঙ্গে একসঙ্গে অনেক মানুষের খাবারও রান্না করা যায়। একদিকে সময় বাঁচানো, অন্যদিকে খাবারের স্বাদ ঠিক রাখা। এই বিশেষ কড়াইতে রান্নার জন্য রয়েছে বিশেষ ধরনের গ্যাসের চুলা। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।


এতো বিশাল আয়োজনে রান্না হলেও। খাবারের মান এবং স্বাদের বেলায় তারা একেবারেই আপস করতে রাজি নন। রেকর্ড গড়তে নয় বরং কম খরচে এবং কম সময়ে সেরা খাবারটা সুবিধা বঞ্চিত মানুষের মুখে তুলে দিয়েই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ। বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা যা শিশুদের নিয়ে কাজ করে। সংগঠনটি পথশিশু, সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইন সেবা প্রদান করে থাকে। এটি শিশুদের নিয়ে কাজ করে।


এখানকার কর্মীরা কেউ কর্মজীবী, কেউবা শিক্ষার্থী

বিদ্যানন্দ ২০১৩ সালের ২২ নভেম্বর নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১৪ সালের মার্চ মাসে চট্টগ্রাম শাখা এবং সবশেষে ২০২০ সালের জানুয়ারিতে খাগড়াছড়িতে বিদ্যানন্দের দ্বাদশ শাখা চালু করা হয়। বিদ্যানন্দের মোট ১২টি শাখা রয়েছে। এই পরিকল্পনা সফল হলে সারা দেশব্যাপী বিদ্যানন্দের রান্নাঘর তৈরি হবে বলে আশা এর উদ্যোক্তাদের।


No comments:

Post a Comment

Pages