বিএনপির বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 16 January 2021

বিএনপির বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা


সময় ডেস্ক :
সিরাজগঞ্জ পৌরসভায় নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তারিকুল ইসলাম (৪৫)। 


পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি আহত হন। 


শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।


তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।  


তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেছেন।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


No comments:

Post a Comment

Pages