দক্ষিণ সুরমার ৩ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 3 November 2020

দক্ষিণ সুরমার ৩ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


সময় ডেস্ক :
সিলেটে চলন্ত যানবাহনে মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতা আটক করে ৩ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।


মঙ্গলবার (০৩ নভেম্বর) দক্ষিণ সুরমার পিরোাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, যাত্রী বেশে তিন ছিনতাইকারী অটোরিকশায় উঠে হৃদয় মিয়া নামে এক যুবকের মোবাইল ফোন ও টাকা  ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় হৃদয় মিয়ার চিৎকারে ছিনতাইকারীদের ধাওয়া করে পুরান তেঁতলি বাইপাস থেকে আটক করেন স্থানীয়রা। পরে জনতা তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।


গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলার মোহাম্মদপুরের আব্দুল আজিজের ছেলে আবুল মিয়া (২৯), সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর গজিয়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে মাছুম মিয়া (২৪) ও সিলেটের দক্ষিণ সুরমার তেঁতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো. রুবেল (২৪)।


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাদের কাছ থেকে অভিযোগকারীর মোবাইলসহ ৩টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে  মামলা নং-৪ (৩/১১-২০২০)। পরে তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

Pages