ট্রাক-বাস দুর্ঘটনায় চালক-হেলপারের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 6 November 2020

ট্রাক-বাস দুর্ঘটনায় চালক-হেলপারের মৃত্যু


সময় ডেস্ক :
বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকে বাসের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ওই উপজেলার বাসিন্দা ট্রাকচালক আবু বক্কর ও হেলপার আবু সাইদ।


শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে রংপুর গামী একটি বাস একই পথে চলমান বালুুবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটো গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। 


চালক ও হেলপার ট্রাক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক-হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।


No comments:

Post a Comment

Pages