সিলেটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 6 November 2020

সিলেটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


সময় ডেস্ক :
সিলেটের এয়ারপোর্ট রোডে  ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পিয়াস চক্রবর্তী (২৯) নগরীর বাঘবাড়ী এলাকার পরিমল চক্রবর্তীর ছেলে।


শুক্রবার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।


নিহত পিয়াস চক্রবর্তী সিলেট সিটি করপোরেশনের পানি সাপ্লাই বিভাগে কাজ করতেন বলে জানা গেছে। 


এ ঘটনায় আহতরা হলেন, সাঘরদিঘির পাড় এলাকার সুদীপ দাসের ছেলে রনি দাস (৩০) ও বাঘবাড়ী এলাকার রইছ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫)। দুইজনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে লাক্কাতুরা এলাকায় শহরের দিকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে এয়ারপোর্টমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা একজন নিহত এবং আরও দুই আরোহী আহত হয়েছেন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, ‘লাক্কাতুরা এলাকায় পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ।


No comments:

Post a Comment

Pages