সিলেটে রায়হান হত্যা : এইআই আকবর গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 9 November 2020

সিলেটে রায়হান হত্যা : এইআই আকবর গ্রেপ্তার


সময় ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত বন্দরবাজার ফাড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার মুল হোতা এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভুইয়াকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। 


সোমবার (০৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম গণমাধ্যমকে আকবর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, বর্তমানে আকবর সিলেট জেলা পুলিশের কাছে আছে।


গত ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।


এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

 

প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। এরপর পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পায়।


এর প্রেক্ষিতে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অন্য তিনজন হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস।


তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারও করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেন।


No comments:

Post a Comment

Pages