সময় ডেস্ক : পুলিশের নির্য়াতনে মারা যাওয়া রায়হান উদ্দিন আহমদের লাশ পুন:ময়না তদন্তের জন্য কবর থেকে হবে। কবর থেকে লাশ তোলার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেয়।
উল্লেখ্য : গত রোববার পুলিশ জানায় রায়হান উদ্দিন আহমদ সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন । পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানানো হয়। কিন্তু রায়হানের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার হাতের নখও উপড়ানো ছিল। এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ ওঠে রায়হান পুলিশের নির্যাতনে মারা যায়।
মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে রায়হান উদ্দিনের লাশের পুন:ময়নাতদন্তের আবেদন জানানো হয়। বুধবার আদালত পুন:ময়না তদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন।

No comments:
Post a Comment