সিলেটে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 14 October 2020

সিলেটে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার


সময় ডেস্ক :
সিলেটের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক রতন কর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 


বুধবার (১৪ অক্টোবর) সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন মৌলভীবাজার জেলার সদর থানাধীন বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে। 


মামলা সূত্রে জানা যায়, প্রেমের সূত্র ধরে গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন দক্ষিণ আশিঘর এলাকার এক কিশোরীকে অপহরণ করে সিলেট শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন রতন। 


পরে নির্যাতিতা কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে আসামি গ্রেপ্তারের জন্য অভিযানে নামে ফেঞ্চুগঞ্জ থানার একাধিক টিম। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামাননের নেতৃত্বে বুধবার ভোরবেলা সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে দায়েরকৃত মামলায় আসামি রতনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, নারী নির্যাতন সংক্রান্ত যেকোনো অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার ইতোমধ্যে জেলার সকল ইউনিটকে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামিকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।


No comments:

Post a Comment

Pages