দুই ক্রিকেটারের আর্মির মেজর পদে যোগদান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 9 October 2020

দুই ক্রিকেটারের আর্মির মেজর পদে যোগদান


খেলাধুলা ডেস্ক :
চিরচেনা শ্রীলঙ্কার জার্সিতে নয়, এবার সামরিক বাহিনীর পোশাকে দেখা মিললো লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা এবং দীনেশ চান্দিমালের। মেজর হিসেবে শ্রীলঙ্কার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশটির এই দুই ক্রিকেটার। 


সামরিক দিবসের (১০ অক্টোবর) আগে এই সম্মানে ভূষিত হন লঙ্কান দুই অভিজ্ঞ খেলোয়াড়।


শুক্রবার (০৯ অক্টোবর) সকালে শ্রীলঙ্কার আর্মি কমান্ডারের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে থিসারা এবং চান্দিমালকে মেজর হিসেবে ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট জেনারেল শাভেন্দ্রা সিলভা।


এ অনুষ্ঠানে থিসারা ও চান্দিমালের কাঁধে মেজরের ব্যাজ পড়িয়ে দেন সিলভা। মূলত গাজাবা রেজিমেন্টের জন্য মেজর হিসেবে মনোনীত হন থিসারা পেরেরা। ওই অঞ্চলে ক্রিকেটের উন্নয়নের জন্য এই সম্মান দেয়া হয়েছে তাকে।


অন্যদিকে লঙ্কার হয়ে প্রথম দিবা-রাত্রির টেস্টে নেতৃত্ব দেয়া চান্দিমালকে নিযুক্ত করা হয়েছে শ্রীলঙ্কা আর্মি অর্ডন্যান্স কর্পস (এসএলএওসি) রেজিমেন্টে।


শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান চান্দিমাল খেলেছেন ৫৭টি টেস্ট, ১৪৬টি ওয়ানডে এবং ৫৪ টি-টোয়েন্টি।



No comments:

Post a Comment

Pages