জাফলংয়ে নদী থেকে ভারতীয় খাসিয়ার লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 10 October 2020

জাফলংয়ে নদী থেকে ভারতীয় খাসিয়ার লাশ উদ্ধার

 

সময় ডেস্ক : সিলেটের পর্যটন অঞ্চল জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


পুলিশ ও বিজিবি সুত্রে জানাযায়, শনিবার (১০ অক্টোবর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় জনগণ।


গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।


গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, লাশের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে শ্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।


No comments:

Post a Comment

Pages