বহির্বিশ্ব ডেস্ক : সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। বিয়েতে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেণ বর। যৌতুক চাওয়ায় বরের মাথা অর্ধেক ন্যাড়া করে ফেরত পাঠিয়ে দেন কনেপক্ষের লোকজন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচদিন আগে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবু শ্বশুরের কাছে। বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন।
তারা জানান, ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর। মোটরসাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। আর এতেই চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
আর এই ঝামেলার মধ্যেই বিয়েতে উপস্থিত লোকজন যৌতুক চাওয়ার অপরাধে বরকে ধরে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দেন। মাথার মাঝের দিকের অংশ কামিয়ে দেওয়া হয়। পরে বরের মাথা অর্ধেক কামিয়ে ফেরত পাঠিয়ে দেন কনে পক্ষের লোকজন।

No comments:
Post a Comment