দুদিন পর জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 6 August 2020

দুদিন পর জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

দুদিন পর জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা : ঈদের আনন্দে বেড়াতে এসে জাফলং এর পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল নেমে তলিয়ে যান এক পর্যটক। 

দুইদিন পর বৃহস্পতিবার (০৬ আগস্ট) ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের নাম জুবায়ের আহমেদ (২২।
 

তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার জজ মিয়ার ছেলে। জুবায়ের স্থানীয় বায়তুল ফালাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, জুবায়ের ও তার ১৫ জন বন্ধু মিলে ময়মনসিংহ থেকে গত মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এ সময় স্রোতের টানে পানিতে ডুবে যান জুবায়ের। নিখোঁজের পর থেকেই গোয়াইনঘাট থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি। 

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জাফলংয়ের ডাউকি নদীর নয়াবস্তি এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, স্থানীয়রা নয়াবস্তি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুবায়েরের লাশ বলে শনাক্ত করে।

No comments:

Post a Comment

Pages