পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে সোমবার থেকে সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট চালু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 9 August 2020

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে সোমবার থেকে সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট চালু

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে সোমবার থেকে সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট চালু
বিশেষ সংবাদদাতা : বৈশ্বিক করোনার কারণে লন্ডন টু সিলেট সরাসরি ফ্লাইট প্রায় এক মাস বন্ধ থাকার পর পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে পুনরায় সোমবার (১০ আগস্ট) থেকে চালু হচ্ছে। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি আগামী কাল (সোমবার) লন্ডন থেকে সরাসরি বিমানের ফ্লাইট সিলেট আসছে। সেজন্য প্রস্তুত করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।
 

করোনা ভাইরাসের কারনে সিলেটে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা না থাকায় লন্ডন-সিলেট ফ্লাইট হঠাৎ লন্ডন-ঢাকা করা হলে সিলেট অঞ্চলের যুক্তরাজ্য প্রবাসী সহ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন। 

বিষয়টি অবগত হলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন এমপি তাৎক্ষনিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি তিন মন্ত্রণালয়ের সভা আহবান করে বিষয়টি সমাধান এবং পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর ব্যবস্থা করেন। 

পররাষ্ট্রমন্ত্রী কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করার জন্য হোটেল ফরচুন গার্ডেন প্রস্তুত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের চেয়ারম্যান আব্দুর জব্বার জলিলকে দায়িত্ব দেন এবং সিলেট জেলা প্রশাসককে বিষয়টি চূড়ান্ত করার জন্য জানান।

পরে হোটেল ফরচুন গার্ডেন পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, লেঃ কর্নেল কামাল পাশা পি.এ.সি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আব্দুল জব্বার জলিল ট্রাষ্টের চেয়ারম্যান ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল।

পুনরায় সরাসরি ফ্লাইট চালু হওয়ায় লন্ডন প্রবাসীরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। তারা প্রবাসীবান্ধব পররাষ্ট্রমন্ত্রীর সু-স্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করেন।

No comments:

Post a Comment

Pages