বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দোয়ারাবাজারে চেয়ারম্যান কারাগারে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 9 August 2020

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দোয়ারাবাজারে চেয়ারম্যান কারাগারে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দোয়ারাবাজারে চেয়ারম্যান কারাগারে
সময় ডেস্ক : বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

রোববার (০৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে সুনামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
 

পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করে আসছিলেন। দেশে থাকা অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন তিনি। পরে বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে শারিরীক সর্ম্পক স্থাপন করেন।

রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেফতার করে পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Pages