সিলেটে অর্ধকোটি টাকার চোরাই মোবাইল আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 2 August 2020

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই মোবাইল আটক

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই মোবাইল আটক
সময় ডেস্ক : সিলেটে পুলিশ ধাওয়া দিয়ে গোলাপগঞ্জের বাঘায় নোহা গাড়ি আটক করে। তার ভেতর থেকে উদ্ধার করা হয় ৩১৬টি মোবাইল। এসময় পালিয়ে যায় চোরাকারবারি দলের ৪ সদস্য।

শনিবার (০১ আগষ্ট) রাত ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে উদ্ধার করা হয়। 
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র শাহপরান (রহ.) থানা পুলিশ জানতে পারে যে সিলেটের সীমান্তবর্তী তামাবিল থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনের একটি বড় চালান চোরাকারবারিরা নিয়ে এসেছে। এ খবর পেয়ে তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি শুরু করে।

রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে হয়ে নোহা মাইক্রোবাস (নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৫২১৩) গাড়িটি আসে। তখন শাহপরাণ বাইপাস সড়কের দায়িত্বে থাকা পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি না থামিয়ে সিলেট-বাঘা সড়কের দিকে দ্রুত গতিতে যেতে থাকে। এসময় পুলিশও তাদের আটকাতে পিছু ধাওয়া করে।

এক পর্যায়ে তারা গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে পৌছে এ ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সামনে নোহা গাড়ি ও মোবাইলভর্তি ৮টি ব্যাগ রেখে পালিয়ে যায়।

পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ গাড়ি ও মোবাইল জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। গোলাপগঞ্জ থানা পুলিশ নোহা গাড়ি ও মোবাইলভর্তি ব্যাগগুলো থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোহা গাড়ি ও ৩১৬টি ভারতীয় মোবাইল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলের আনুমানিক দাম প্রায় ৬০লক্ষ টাকা।

No comments:

Post a Comment

Pages